Thursday, 12 November 2026

মনুস্মৃতি (হিন্দুদের সংবিধান) - যথাযথ ভাবার্থ। - প্রথম অধ্যায়


০৪.১১.২০২৬

মনুস্মৃতি (হিন্দুদের সংবিধান) - যথাযথ ভাবার্থ। - প্রথম অধ্যায়  

ভূমিকা: (১)

মহর্ষি মনু সম্পর্কে বলা হয় যে, তিনি মানবজাতির আদিপুরুষ। এই দাবি আমরা গ্রহণ করি কি না, তা ভিন্ন বিষয়। তবে বেদেও মনুর নাম উল্লেখ রয়েছে; সুতরাং বলা যেতে পারে যে, এই মহান ব্যক্তি বেদের আবির্ভাবের আগেই বিদ্যমান ছিলেন। আবার, মনুস্মৃতিতে বেদের উল্লেখ পাওয়া যায়, যার অর্থ এটি বেদ রচনার পরবর্তী সময়ে লেখা হয়ে থাকতে পারে। এমনও হতে পারে যে, এই দুটি গ্রন্থ একই সময়ে রচিত হয়েছিল। যাই হোক,

সনাতন হিন্দুধর্মের অনুসারীদের কাছে বেদের পরেই মনুস্মৃতির স্থান। তবে মনুস্মৃতি এমন একটি পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ যে, আধুনিক যুগে এর প্রকৃত অর্থ বোঝা এবং তা গ্রহণ করা সহজ নয়। এতে এমন অনেক বিতর্কিত বিষয় রয়েছে যা মানবিক ধর্ম ও মানবাধিকারের পরিপন্থী। আবার এটিও সত্য যে, হয়তো তিনি এমন কিছু কঠোর সত্য তুলে ধরেছিলেন—যা ব্রাহ্মণ (অর্থাৎ যারা ব্রহ্মকে জানেন) ব্যতীত অন্যদের পক্ষে মেনে নেওয়া কঠিন।

ভারতে আর্য সমাজ (যারা সম্ভবত ইরান থেকে এসেছিলেন ?) কৃষিকাজে অত্যন্ত দক্ষ ছিল; অর্থাৎ জমি চাষ করা, বীজ বপন করা ইত্যাদির মাধ্যমে ফসল উৎপাদনের পদ্ধতি সম্পর্কে তারা অবগত ছিল। নতুন উর্বর ভূমির সন্ধানে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করত। বিভিন্ন দেশে গিয়ে তারা খ্যাতি অর্জন করেছিল এবং তারা জ্ঞানবান হিসেবে পরিচিত ছিল। সেই সুবাদে, ভারতের মতো উর্বর ভূমিকে তারা নিজেদের আবাসস্থল হিসেবে গ্রহণ করে নেয়।

অন্যদিকে, ভারতের আদিবাসীদের ‘অনার্য’ বলা হয়—এই নামটি আর্যরাই দিয়েছিল। তাদের জীবনধারণের প্রধান উপায় ছিল বন-জঙ্গলে শিকার করা। এক অর্থে, অনার্যদের ‘অজ্ঞ’ বা অশিক্ষিত হিসেবে গণ্য করা হতো। এই আর্য ও অনার্যদের সমন্বয়েই ভারতের গঠন। এই দুই ভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে যেমন সংঘাত ছিল, তেমনই তাদের মধ্যে এক ধরনের আত্মিক  সম্পর্কও গড়ে উঠেছিল। এই দুই ভিন্ন সম্প্রদায়ের শারীরিক মিলনের ফলে একটি ‘শঙ্কর’ (মিশ্র) জনগোষ্ঠীর সৃষ্টি হয়। সুতরাং, একদল জ্ঞানী মানুষ এবং অন্য একদল অজ্ঞ মানুষ—এই দুইয়ের মিলনে গঠিত হয়েছে ‘শঙ্কর’ বর্ণ। এই সন্ধিক্ষনে সমাজে বিশৃঙ্খলা রোধ করার জন্য একটি সামাজিক বিধিব্যবস্থার প্রয়োজন ছিল; ‘মনুসংহিতা’ বা ‘মনুস্মৃতি’ সেই প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়েছিল।

মনুস্মৃতি মূলত বৈদিক ভাষায় (অর্থাৎ যে ভাষায় বেদ রচিত হয়েছিল) লেখা। আমাদের কাছে বর্তমানে মনুস্মৃতি বা এর ভাষ্য হিসেবে যা কিছু রয়েছে, তা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এর ভেতরে কী আছে। এই গ্রন্থটি সম্পর্কে জানা জরুরি, কারণ এটি ভারতের বিশাল জনগোষ্ঠীর—অর্থাৎ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের—এক ধরনের সংবিধান। আপনি এটি অনুসরণ করতেও পারেন, আবার নাও পারেন; তবে আমাদের সমাজে আজও প্রচলিত অধিকাংশ সামাজিক প্রথা এই মনুস্মৃতি দ্বারা প্রভাবিত। সমাজে প্রচলিত চার বর্ণ—ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র—এবং চারটি আশ্রম—ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস—মূলত এই মহান ব্যক্তিরই চিন্তাপ্রসূত। তাই, আমরা জানি বা না জানি, এই মনুস্মৃতি প্রতিনিয়ত আমাদের প্রভাবিত করে চলেছে।

আমরা সহজ সরল ভাষায় এই দুর্বোধ্য গ্রন্থের ভিতরের যথাযথ সুরটিকে ধরবার চেষ্টা করবো। সবার মঙ্গল হোক.

চলবে -----

৪.১১.২০২৬
প্রথম অধ্যায়(২)

সুক্ত ১/১ (ভগবান) মনু একাগ্র মনে (বিষয়-চিন্তারহিত) বসে আছেন। এমন সময় মহর্ষিগন সেখানে এসে অভিবাবদন পূর্বক জিজ্ঞাসা করলেন। 

১/২ - হে ভগবান সর্ব্ব বর্ণের এবং তাদের মধ্যে  সম্ভূত অন্যান্য (শঙ্কর) বর্ণের মানুষের জন্য নির্দিষ্ট আশ্রম ধর্ম্ম সম্পর্কে আমাদেরকে বলুন। 

১/৩ - হে প্রভু, ব্রহ্মকর্ম্মের রহস্যঃ অপরিসীম অচিন্তনীয় -  এই ব্রহ্মতত্ত্ব সম্পর্কে আপনিই অভিজ্ঞ, আপনিই সমস্ত তত্ত্ব  বিহিত আছেন - তাই এই রহস্য আমাদেরকে আপনি খুলে বলুন। 

১-৪ - এইভাবে মহর্ষিগন কর্তৃক জিজ্ঞাসিত হলে, অপরিসীম তেজসম্পন্ন মহামুনি মনু, সমাগত মহর্ষিদের প্রত্যাভিবাদন ও কুশল জিজ্ঞেস করে, বললেন - আপনারা আপনাদের জিজ্ঞাসিত বিষয় শুনুন। 

১-৫ - (মহামুনি মনু কথা শুরু  করলেন,  সৃষ্টিতত্ত্ব দিয়ে ) - 

এই যে দৃশ্যমান জগৎ, এটি একসময় ছিলো গাঢ়  অন্ধকারে ঢাকা। এই সময়ের অবস্থা না ছিল গোচরীভূত, না ছিল কোনো লক্ষণ, যার দ্বারা এই অবস্থার কথা অনুমান  করা যায় ।  এই অবস্থা তর্ক  বা জ্ঞানের অতীত অবস্থা। যেন গাঢ় নিদ্রাভিভূত ব্রহ্ম। এই অবস্থা অব্যক্ত, তমসাচ্ছন্ন।   

১-৬ - এর পরে স্বয়ম্ভু অব্যক্ত ব্রহ্ম ২৪ তত্ত্বে প্রবৃত্তবীর্য্য হয়ে, এই সমগ্র জগৎকে ধীরে ধীরে ক্রমানুসারে প্রকটিত করেন। তমভূত অবস্থার অপসারণ হয়ে প্রকৃতির প্রকাশ ঘটলো। 

১-৭ - যিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর, অব্যক্ত সনাতন, অতিসূক্ষ্ম, সর্ব্বভূতময় অচিন্ত্য, সেই  পরমাত্মা স্বয়ং নিজেকে একটা বিরাট পুরুষেররূপে নিজেকে প্রকাশ করলেন। 

১/৮ - সেই পরমাত্মা স্বরূপ বিরাট পরমপুরষ, স্বীয় দেহ থেকে সৃষ্টির অভিলাষে প্রথমে জলের সৃষ্টি করলেন, এবং তার উৎপাদক বীজ অর্পণ করলেন। 

১/৯- জলের মধ্যে সমর্পিত সেই বীজ অনুপম সুবর্ন বর্ণের সূর্য্যের ন্যায় প্রভা বিশিষ্ট একটা অন্ডে পরিণত হলো। আর সেই অন্ডে পরমপিতা পরমেশ্বর ব্রহ্ম রূপে জন্ম গ্রহণ করলেন। 

১/১০ - বিরাট পরমপুরুষ নর জলের মধ্যে জন্ম গ্রহণ  করেছিলেন, তাই জলের অপর নাম হলো নার। আর সেই নার বা জলের মধ্যে  শায়িত হয়ে, পরমপিতা পরমেশ্বর হলেন নারায়ণ নামে অভিভূত ।  

৫.১১.২০২৬

মনুস্মৃতি (৩)

সুক্ত : ০১/১১ - যিনি জগতের আদি কারন স্বরূপ ভাব, আবার কারনের  উর্দ্ধে কারন-অভাব স্বরূপ ভাব, যিনি   ইন্দ্রিয়াতীত, অপ্রতক্ষ্য,  এই উভয়াত্মক স্বরূপ থেকে যার উৎপত্তি তাকে পুরাণাদি ব্রহ্মা বলে থাকেন।  অর্থাৎ ব্রহ্ম থেকে ব্রহ্মার জন্ম। 

০১/১২ - সেই ভগবান ব্রহ্মা অণ্ডের ভিতরে সম্বৎসর বাস করে ধ্যানবলে ইচ্ছে শক্তির সাহায্যে অন্ডকে দ্বিখন্ড করলেন।  

০১/১৩ - দ্বিখণ্ডিত অন্ড দ্বারা উর্দ্ধে স্বর্গলোক ও নিম্নে ভূলোক সৃষ্টি করলেন, এবং উভয় খণ্ডের  মধ্যে আকাশ, অষ্টদিক  এবং  সমুদ্র নামক শাশ্বত জলাধার সৃষ্টি করলেন। 

০১/১৪ :   ব্রহ্মা এবার সৎ-অসৎ-আত্মক  মন সৃষ্টি করলেন।  মনের স্ফুরণের আগেই অহংকার তত্ত্বকে প্রস্ফুটিত করলেন। 

০১/১৫ : অহংকার তত্ত্বের পূর্বেই মহৎ-তত্ত্বের স্ফূরণ করলেন, গুণত্রয়, পঞ্চতন্মাত্র, ও বিষয়ের  গ্রাহক-রূপ  পঞ্চ জ্ঞান-ইন্দ্রিয়, পঞ্চ কর্ম্মেন্দ্রিয়  সৃষ্টি করলেন। 

০১/১৬ - অহঙ্কার  ও পঞ্চ  তন্মাত্র এই ছয়টি সূক্ষ্ম অবয়বকে স্বমাত্রাতে যোজনা করে, তিনি যাবতীয় ভূতের অর্থাৎ মানুষ, পশু, পাখি, স্থাবর অস্থাবর যাবতীয় পদার্থের সৃষ্টি  করলেন।  

০১/১৭ - শরীর অর্থাৎ সুক্ষ্ম পঞ্চভূত ও অহঙ্কার - এই ছয়টি এবং স্থূল ইন্দ্রিয় (দশটি), স্থূল ভূৎসকলকে (পাঁচটি) আশ্রয় করে বুৎপন্ন হয়েছে। 

১/১৮ - পঞ্চ মহাভূত নিজ নিজ কর্ম্মের সাথে মন তার সূক্ষ্ম অবয়বের সাথে সেই ব্রহ্ম-এ আবিষ্ট হয়। 

১/১৯ - মহৎ-তত্ব (বুদ্ধি) অহঙ্কার  তত্ত্ব ও পাঁচটি তন্মাত্র এই সাতটি  সূক্ষ্ম মূর্ত্তি থেকে এই নশ্বর জগৎ উৎপন্ন হয়েছে। 

১/২০ - পঞ্চ  মহাভূতের মধ্যে পর-পর পূর্ব্ব-পূর্ব্বের গুন প্রাপ্ত হয়। 

১/২১ -  সেই হিরণ্যগর্ভ , পূর্ব্ব-পূর্ব্ব কল্পে ভিন্ন ভিন্ন জীবের যে নাম, কার্য ও বৃত্তি ছিল, তা বেদ  থেকে অবগত হয়ে পৃথক নাম, পৃথক কার্য, ও পৃথক বৃত্তির নির্দেশ করে দিলেন। 

১/২২ - সেই প্রভু ব্রহ্মা কর্ম্মাত্মা দেবগন সাধ্যগণ ও সনাতন যজ্ঞের সৃষ্টি করলেন। 

১-২৩ - সেই ব্রহ্মা যজ্ঞকার্য্যের সিদ্ধির জন্য ঋক, যজু ও সাম  নাম তিনটি বেদকে অগ্নি, বায়ু ও রবি থেকে আকর্ষণ করলেন। 

১-২৪ প্রজাসৃষ্টির অভিলাষী হয়ে সূর্য্যাদির ক্রিয়া স্বরূপ কাল ও অয়ন ঋতু মান  প্রভৃতি কালের বিশেষ বিশেষ বিভাগ সকল নক্ষত্রাদি, সোমাদি, গ্রহ, নদী, সমুদ্র, পর্ব্বত, সমভূমি ও বিষমভূমি সৃষ্টি করলেন। 

১-২৫ -সেই পরম পুরুষ ব্রহ্মা প্রজা সৃষ্টির অভিলাষী হয়ে তপস্যা, বাক্য, রতি, কাম  এবং ক্রোধ ইত্যাদি সকল পদার্থের সৃষ্টি করলেন।

১-২৬ - কর্ম্ম সকলকে বিভাগ করবার জন্য তিনি  ধর্ম্ম-অধর্ম্মের বিভাগ করলেন এবং সকল প্রজাদিগকে সুখ-দুঃখাদি দ্বন্দের মধ্যে নিযুক্ত করলেন। 

------- কয়েকটি কথা ------

আপনারা হয়তো এর মধ্যে ভাবতে শুরু করেছেন, এইভাবে শুধু মনুসংহিতার সূক্তগুলো (ভাবার্থ) পড়ে  কি হবে ? সূক্তগুলো আমরা বই থেকে পড়ে  নিতে পারি। সত্যি কথা,  কিন্তু সত্য হচ্ছে, সূক্তগুলো চোখের সামনে না থাকলে, এই বিষয়ের আলোচনা করা বৃথা হবে। আর সূক্তগুলো যাদের পক্ষে পড়া সম্ভব হয়নি, তিনি কিভাবে এই বিষয়ের গভীরে প্রবেশ করবেন ? তাই আমরা প্রথমে সূক্তগুলির দিকেই তীক্ষ্ম দৃষ্টি  রেখে অগ্রসর হবার চেষ্টা করছি। প্রথম অধ্যায়ে এইরকম ১১৯টি সুক্ত আছে - যা আসলে সৃষ্টি প্রকরণ সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আছে, ব্রহ্মজ্ঞানের অঙ্গীভূত সংস্কার ইত্যাদি যেখানে ধর্ম্মকর্ম্মের  কিছু নির্দেশিকা আছে। এই দ্বিতীয় পর্ব্বে প্রবেশের আগে, আমরা এই সৃষ্টি প্রকরণের সম্পর্কে মহর্ষি মনুর মতামতকে গভীর দৃষ্টিতে প্রতক্ষ্য করবার চেষ্টা করবো।

------চলবে। ...
০৬.১১.২০২৬
মনুস্মৃতি (৪)

একটা জিনিস জানবেন, মনুসংহিতা এমন একটা গ্রন্থ যা হিন্দু সমাজের মধ্যে বর্ণবৈষম্য নামক ব্যাধির সৃষ্টি করেছে। সমাজের মধ্যে একটা অবহেলিত শ্রেণী, অস্পৃশ্য শ্রেণী তৈরির ক্ষেত্রে এই  পান্ডিত্ত্বপুর্ন গ্রন্থের অবদান অস্বীকার করবার উপায় নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই গ্রন্থের গ্রহণযোগ্যতা ম্লান হয়ে আসছিলো।  কিন্তু কালের অমোঘ  গতির সঙ্গে সঙ্গে এই গ্রন্থের পৃষ্ঠপোষকের সংখ্যা বাড়তে চলেছে। কালের এই সন্ধিক্ষনে মনুস্মৃতির আলোচনা শুধু জরুরি নয়, একে নিরপেক্ষ দৃষ্টিতে বুঝবার চেষ্টা করা দরকার। জগতের অর্দ্ধেক হচ্ছে নারী।  এই নারী-সমাজকে উপেক্ষিত রাখার জন্য এই গ্রন্থের ভূমিকা অসীম। আবার দেশের অজ্ঞানীর সংখ্যাও নিতান্ত কম নয়, বরং বলা যেতে পারে জ্ঞানী হয়তো হাতে গোনা কয়েকজন । আর এই জ্ঞানীদের মধ্যে নিজের কোলে ঝোল টেনে পান্ডিত্যের ব্যবহার করা, জন্মসূত্রে পাওয়া স্বভাব।  তাই মনুস্মৃতি, যা আমাদের সমাজের গভীরে ভাইরাসের মতো ছড়িয়ে আছে তাকে  বোঝা অবশ্যই জরুরি।  মুশকিল হচ্ছে, এখন জন্মসূত্রে অজ্ঞানী শুদ্ররাও  এই বই তথা বেদ - উপনিষদ  পড়বার সুযোগ পাচ্ছেন।  মনু নিজে এই বই অধ্যয়নের ক্ষেত্রে সর্ব্বসাধারনের জন্য নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন।  কিন্তু একথা শোনে কে ? তাই পুনরায় নিষিদ্ধ হবার আগে, এই বইয়ের দিকে একবার সকল ভারতবাসীর বিশেষ করে অচ্ছুৎ অস্পৃশ্য নিম্নজাতির অজ্ঞানীদের একবার দৃষ্টি আকর্ষণ করছি। আবার জ্ঞানীদের একবার ভেবে  দেখতে বলছি, ৫ হাজার বছর আগে রচিত মনুস্মৃতি উন্নত আধুনিক সমাজের  জন্য কতটা উপযোগী,  লাভজনক বা ক্ষতিকারক তা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ হোক। পুরোনো মানেই সুখের, বা পুরোনো মানেই প্রত্যাখ্যানের এমনটা ভাবার কোনো কারন নেই। অপরের চোখ দিয়ে নয়, নিজের দৃষ্টিতে সত্যকে প্রতক্ষ্য করুন। 

আসুন, আবার আমরা মনুস্মৃতিতে প্রবেশ করি।  

সুক্ত ১/২৭ -  সূক্ষ্ম ও পরিণামী সেই পাঁচ তন্মাত্রার সাথে এই সকল সৃষ্টিকে আনুপূর্বিক ভাবে সূক্ষ্ম থেকে স্থূল আবার স্থূল থেকে স্থূলতর ক্রমে স্মৃতি করলেন। 

১/২৮ - সৃষ্টির আদিতে জেক যে কর্ম্মে নিযুক্ত করলেন, জন্ম জন্মান্তর ধরে স্বস্ফূর্ত ভাবে সে সেই কর্ম্মের অনুষ্ঠানই করতে লাগলো। (এই সুক্তটি খুব গুরুত্ত্বপূর্ন, এর মধ্যেই গ্রথিত  আছে জন্মের সঙ্গে কর্ম্মের দৃঢ় সম্পর্ক)

১/২৯ - হিংসা, অহিংসা, ক্রুরতা, ধর্ম্ম অধর্ম্ম, সত্য অসত্য যার যে গুন্ তিনি সৃষ্টিকালে বিধান করেছিলেন, সৃষ্টির পরেও সেই একই গুন্ সম্পন্ন হয়ে সে জন্ম থেকে জন্মান্তরে প্রবেশ করতে লাগলো। 

১/৩০ - ঋতু যেমন কালের গতিতে একই স্বভাব নিয়ে বারংবার ফিরে ফিরে আসে, তেমনি  সৃষ্ট জীবসকল একই স্বভাব নিয়ে বার বার জন্ম গ্রহণ করে। 

১/৩১ - ব্রহ্মা লোক বৃদ্ধির নিমিত্ত আপন মুখ থেকে ব্রাহ্মণ, বহু হতে ক্ষত্রিয়, উরু হতে বৈশ্য এবং পদ হতে শূদ্রের সৃষ্টি করলেন। 

১/৩২ - ব্রহ্মা নিজ দেহকে দ্বিখণ্ডিত করে একভাগে  পুরুষ ও অন্যভাগে  স্ত্রী হলেন। এবং সেই নারীর গর্ভে বিরাট পুরুষকে সৃষ্টি করলেন। 

১/৩৩ - সেই বিরাটপুরুষ স্বয়ং তপস্যা করে যাকে  সৃষ্টি করলেন, হে দ্বিজগন আমি সেই ব্যক্তি মনু। আমাকেই সমুদয়ের সৃষ্টিকর্ত্তা বলে জানুন। 

১/৩৪ - আমি স্বয়ং মনু প্রজাসৃষ্টির অভিলাষে কঠিন তপস্যা করে প্রথমে দশজন মহর্ষি প্রজাপতির সৃষ্টি করলাম।  
১/৩৫- মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রুতু, প্রচেতা, বশিষ্ট, ভৃগু ও নারদ  এই দশজন হচ্ছে নির্দিষ্ট প্রজাপতি। 
 
১/৩৬ - এই মহর্ষি প্রজাপতিগণ আবার মহাতেজস্বী অপর  সাতজন মনু  ও যেসকল দেবগণকে ব্রহ্মা সৃষ্টি করেননি, এমন দেবগন ও তাদের বাস্থান  (অর্থাৎ স্বর্গ) ও অসীম ক্ষমতাশালী বহু মহর্ষিদেরকে সৃষ্টি করলেন। 

১/৩৭ - এঁরাই আবার যক্ষ, রাক্ষস, পিশাচ, গন্ধর্ব্ব, অপ্সর, অসুর, নাগ , সর্প, গরুড়, পক্ষী ও পৃথক পৃথক পিতৃগণও  সৃষ্টি করলেন। 

১/৩৮ - এঁরাই  বিদ্যুৎ, বজ্র, মেঘ, নানাবর্ণ জ্যোতির্দ্দন্ড, ইন্দ্রধনু, উল্কা, নির্ঘাত, ধূমকেতু, ধ্রুব, ও অগস্ত্যাদি বহুবিধ জ্যোতি পদার্থ সৃষ্টি করলেন। 

১/৩৯ - এঁরাই  কিন্নর, বানর , মৎস, গবাদি পশু, মৃগ,  পাখি,  মনুষ্য, সর্প, দুইপাতি দাঁত  বিশিষ্ট অশ্ব ইত্যাদি ও সিংহ ইত্যাদি হিংস্র জন্তুর সৃষ্টি করলেন। 

১/৪০ - কৃমি, কীট  পতঙ্গ  যুক্, মশা,  মাছি, ছারপোকা, উকুন, বৃক্ষ-লতাদি পৃথক পৃথক স্থাবর এই সমুদয় সৃষ্টি করলেন। 

১/৪১ - আমার আদেশক্রমে এই দশ প্রজাপতি তপোবলে বলীয়ান হয়ে যার যেমন কর্ম্ম সেই অনুসারে এই সকল স্থাবর জান্ঘম ইত্যাদি সৃষ্টি করেছিলেন। 

০৭.১১.২০২৬
মনুস্মৃতি  (৫)
শাস্ত্রে লেখা আছে, ভগবান আছেন। আর শাস্ত্র কে লিখেছেন, না শাস্ত্র কোন  পুরুষের রচনা নয়, এটি অপৌরুষেয়।  শাস্ত্র স্বয়ং ভগবানের শ্রীমুখের নিঃসৃত বাণীসকল। তো স্বয়ং ভগবান বলছেন তিনি আছেন - তাই তিনি আছেন। প্রশ্ন করো না, বিচার করতে যেও না। তাহলে তাঁকে পাওয়া যাবে না। তিনি ইন্দ্রিয়াতীত, তিনি অনির্বচনীয়, তিনি অব্যক্ত, তিনি অজ্ঞেয়। তাঁকে  জানতে চাওয়া মানে তুমি অবিশ্বাসী, অর্ব্বাচীন, নরকের কীট,  মূর্খের  স্বর্গে বাস করছো। 

মনুসংহিতার উৎসও  দৈব বলে দাবি করা হয়। মনু নিজেকে স্বয়ম্ভু জেনে  মানুষের কাছে এই স্মৃতিগ্রন্থ প্রকাশ করেছেন। কেউ এই দাবির যথার্থতা যাচাই করে দেখেনি। ফলত এই সত্য আজও  অন্ধকারেই ঢাকা রয়েছে। কিন্তু মনু নামের সঙ্গে এই মনুস্মৃতি গ্রন্থ ভারতের হিন্দু সমাজে একটা গভীর রেখাপাত করেছে। গ্রন্থের রচনাকার হিসেবে মনুর নামের মর্যাদা ব্যবহার করা হয়েছে।  আমরা যখন ব্যাসদেবের শ্রীমদ্ভগবৎ গীতা গ্রন্থটি পাঠ  করি, তখনও   আমরা লক্ষ করেছি, ব্যাসদেব বা রচনাকার নিজেকে সরিয়ে রেখে ভগবানকে দিয়ে কথা বলাচ্ছেন।  অর্থাৎ কোনো মানুষ নয়, স্বয়ং ভগবান কথা বলছেন, - তোমরা মনোযোগী হও।  এ একটা প্রভাবশালী বিজ্ঞাপন। অর্থাৎ স্বয়ং ভগবান এসে গেছেন, পর্দার আড়াল থেকে  ভগবান,  নাকি, পুরোহিত কথা বলছেন - তা বোঝার উপায় নেই।  কোনো প্রশ্ন করা শুধু  নির্বুদ্ধিতা নয়, ঔদ্ধত্ত্ব।  তাই প্রশ্ন করো না - মনু একজন না বহু ? যেকেউ  নিজের রচনাকে মনুর নামে  চালিয়ে দেবার প্রবণতা, বা ব্যাসদেবের নামে  চালিয়ে  দেবার প্রবণতা - নিজেকে নয়, নিজের রচনাকে বাঁচিয়ে রাখবার, একটা মরিয়া প্রয়াস সেকালে কেন এখনও দেখা যায়।  স্বরচিত রবীন্দ্রসংগীত - খুব একটা দুষ্প্রাপ্য নয়।  এই মনুস্মৃতির প্রত্যেকটি অধ্যায়ের শেষে ভৃগুর, ভার্গব  বা মহর্ষি ভৃগুর নাম রয়েছে। এটি (ভৃগু) আসলে পারিবারিক নাম। আমাদের যেমন পারিবারিক পদবি থাকে তেমনি ভৃগু নামে  একটা পরিবারের সন্ধান এখানে পাই। এ সম্পর্কে আমরা সময়ের সঙ্গে সঙ্গে আরো শুনবো। 

এখন আমরা আবার মনুস্মৃতির সুক্তের মধ্যে প্রবেশ করি।  
 
১/৪২ - পূর্ব্বের আচার্য্যগণ যে জাতির যে কর্ম্ম ও জন্মক্রম বলেছেন, হে মহর্ষিগন তৎসমুদয় আপনাদের বলছি। 

১-৪৩ - প্রাণীদের মধ্যে পশু, মৃগ দুই-পাটি  দাঁত  বিশিষ্ট জন্তু, রাক্ষস পিশাচ ও মানুষ - এরা  গর্ভ কোষে জন্ম গ্রহণ করে বলে এদের জরায়ুজ বলা হয়।  

১-৪৪ - পাখি  সাপ, , কুমির, মাছ, কচ্ছপ, এই প্রকার স্থলজ কৃকলাসাদি (গিরগিটি, টিকটিকি জাতীয় জীব, যারা গ্রীবা কাঁপায় ও বর্ণ পরিবর্তন করতে পারে) ও জলজ শঙ্খ, ভেক, ইত্যাদির অন্ডজ  অর্থাৎ ডিম্ থেকে উৎপন্ন হয়ে থাকে। 

১.৪৫ - দংশ, মশা, যুক্, মক্ষিকা, মৎকুণ, - এরা  সবাই স্বেদজ  জাতীয় প্রাণী। এই ভাবে  পিঁপড়ে জাতীয় প্রাণীগণ উষ্মা থেকে জন্ম গ্রহণ করে থাকে।  

১.৪৬ - বীজ থেকে উদ্ভূত, ভূমি ভেদ করে যা উত্থিত হয়, তাকে উদ্ভিজ্জ বলে। এর মধ্যে কতকগুলো বীজ থেকে অঙ্কুরিত হয়, আবার কতকগুলো শাখা রোপনের ফলে হয়ে থাকে। এই  উদ্ভিজ্জের কতকগুলো আছে যারা ফুল-ফল যুক্ত হয়ে ওঠে আবার ফল পাকলে এদের মৃত্যু ঘটে ।  এই ধরনের উদ্ভিজ্জকে ঔষধি বলে। 

১/৪৭ - যাদের ফুল হয় না, অথচ ফল হয়, তাদের বনস্পতি বৃক্ষ বলে। আর যাদের ফুল বা ফল কিছুই হয় না তাকে কেবল বৃক্ষ বলে। 

১.৪৮ - উদ্ভিজ্জের মধ্যে একটা শ্রেণী আছে, যাদের কান্ড বা গুড়ি নেই। মূল থেকেই লতা বিস্তার লাভ করে থাকে,  এদেরকে গুচ্ছ বলে। এক মূল থেকে মিলিত হয়ে যে অধিক সংখ্যক গাছ হয়, তার নাম গুল্ম। বীজ থেকে উদ্ভূত আরো কতকগুলো গাছ আছে তাদের নাম বল্লী ও প্রতান। 

১-৪৯ - এইসব বৃক্ষাদি বহুবিধ অসৎ কর্ম্মফলে তমসাচ্ছন্ন।  কিন্তু এদের চৈতন্য আছে  এবং এদের  সুখ-দুঃখের অনুভব করে থাকে। 

১-৫০ এই নিত্য বিনাশশীল জন্ম-মরণ-সমাকুল ঘোর সংসারে ব্রহ্মাদি থেকে স্থাবর  পর্যন্ত সমুদয় জীবের যেরূপ উৎপত্তি হয়েছে তা সম্যকভাবে  কথিত হলো। 
চলবে।..     


০৮.১১.২০২৬
মনুস্মৃতি  (৬)

০১/৫১ - এই অচিন্তশক্তি প্রজাপতি এইভাবে স্থাবর জঙ্গম সমুদয় জগৎ ও আমাকে  সৃষ্টি করে প্রলয়কাল  দ্বারা সৃষ্টিকালের বিনাশ সাধন করে, প্রলয়কালে পুনরায় আপনাতে  আপনি অন্তর্হিত হলেন। 

১/৫২ - যখন প্রজাপতি জাগরিত হন, তখন নিখিল বিশ্ব চেষ্টিত থাকে আর যখন শান্ত-আত্মা সুষুপ্তি লাভ করেন তখন  এই নিখিল জগৎ নিমীলিত হয়ে যায়। 

১/৫৩ - সেই প্রজাপতি নিবৃত্ত স্পৃহা হয়ে যখন বিনিদ্রিত হন, তখন স্ব-কর্ম্মলব্ধ দেহরূপ জীবসকল দেহ গ্রহণ করার ব্যাপারে বি-নিবৃত্ত হয় ও মনও ইন্দ্রিয়ের সহিত সমস্ত বৃত্তি রহিত হয়।  

১/৫৪ - যখন সমুদয় স্থাবর জঙ্গম জগৎ সেই পরমাত্মাতে যুগ-প্রলয় প্রাপ্ত হয়, সেই সময়ে এই সর্ব্ব ভূতাত্মা নিব্বৃত হয়ে সুসুপ্তিতে গমন করেন। তখন তার জাগ্রত বা স্বপ্নাবস্থা থাকে না। 

১/৫৫ - তখন এই কর্ম্মে প্রনোদিত জীব তম-রূপ অজ্ঞানকে আশ্রয় করে ইন্দ্রিয়াদিকে সঙ্গে নিয়ে বহুকাল অন্য দেহে অবস্থান করে। এই অবস্থায় চৈতন্যকার্য্য অর্থাৎ শ্বাস-প্রশ্বাস রূপ স্বকীয় কর্ম্ম থাকে না। 

১/৫৬ - যখন সেই জীব অণুমাত্র হয়ে বৃক্ষাদি বা মনুষ্যাদির কারন-রূপ বীজে প্রবিষ্ট হয়, তখন স্থূলদেহ প্রাপ্ত হয়ে থাকে। 

১/৫৭ - সেই অবিনাশী প্রজাপতি ব্রহ্মা এইভাবে নিজ জাগরণ ও নিদ্রার প্রভাবে এই চরাচর সমুদয় বারংবার সৃষ্টি ও সংহার করছেন। 

১/৫৮ - সেই হিরণ্যগর্ভ  আদিপুরুষ ব্রহ্মা সৃষ্টির প্রথমে এই ধর্ম্মশাস্ত্র প্রণয়ন ক'রে আমাকে যথাবিধি অধ্যায়ন করান।  আমি আবার অন্যান্য মুনিগনকে অধ্যায়ন করিয়েছি। 

১/৫৯ - মহর্ষি ভৃগু নেই নিখিল শাস্ত্র আমার নিকট হতে সম্যকরূপে অধ্যায়ন  করেছেন। তিনি আপনাদেরকে এই  এই সন্মন্ধে আদ্যপ্রান্ত শ্রবণ করাবেন।  
 .
১/৬০ - ভগবান মনু এই কথা বললে, মহর্ষি ভৃগু প্রীতাত্ম হয়ে ঋষিগনকে বললেন, আপনারা  শুনুন।  

০৯.১১.২০২৬

মনুস্মৃতি ( ৭)

১/৬১ - ব্রহ্মার পৌত্র এই স্বায়ম্ভুব মনুর বংশে আরও  ছয়জন মহাতেজস্বী মহর্ষি মনুর আবির্ভাব হয়। এঁরা প্রত্যেকে প্রজা সৃষ্টি করে নিজ নিজ  বংশের বিস্তার করেছিলেন। 

১/৬২ - এই মনুগনের  নাম হচ্ছে  স্বরোচিষ, উত্তমি, তামস, রৈবত, চাক্ষুস ও বৈবস্বত। 

১/৬৩ - স্বায়ম্ভুব মনু সহ এই সাতজন আদি মনু স্ব-স্ব অধিকার কালে অর্থাৎ নিজ নিজ সময়ে এই চরাচর জগৎ উৎপাদন করেছেন।  (এই যে অধিকার কাল একে বলা হয় মন্বন্তর।) 

১/৬৪- আমাদের চোখের স্বাভাবিক উন্মেষ ও সংকোচন কালকে বলা হয় নিমেষ। এইরূপ আঠেরো নিমিষকে বলা হয়, এক কাষ্ঠা। ত্রিশ কাষ্ঠায় এক কলা, ত্রিশ কলায় এক মুহূর্ত, ত্রিশ মুহূর্তে এক অহোরাত্র বা দিন-রাত হয়। 

১/৬৫ - সূর্য মানুষ ও দেবতাদের জন্য উভয়বিধ দিবারাত্রির বিভাগ করে।  রাত্রি নিদ্রার নিমিত্ত আর দিন কর্ম্মের নিমিত্ত। 

১/৬৬ - মানুষের এক মাসে পিতৃলোকের এক দিবা-রাত্রি হয়। মানুষের এক মাস দুই পক্ষে (কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ) বিভক্ত হয়ে থাকে। এই যে কৃষ্ণপক্ষ এটি পিতৃগণের দিবাকাল। পিতৃগণের জন্য এটি কর্ম্মকাল। আর শুক্ল পক্ষ হচ্ছে রাত্রি বা পিতৃগণের নিদ্রা যাবার সময়।

১/৬৭ - মানুষের এক বৎসর মানে দেবতাদের জন্য এক দিনরাত্রি। এই একবৎসর দুটি ভাগে বিভক্ত, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন, আর দক্ষিণায়ন রাত্রি। 

১/৬৮ - ব্রহ্মার দিবারাত্রি ও যুগের ( সত্য ইত্যাদি) যে  কাল বা পরিমান তা ক্রমশঃ  সংক্ষেপে বলছি, আপনারা শ্রবণ করুন। 

১/৬৯ - দৈব পরিমানে চার হাজার বছরে হয় সত্যযুগ। এই পরিমানের চার শত বৎসর সত্যযুগের পূর্ব্বসন্ধ্যা, আর চারিবৎসর  উত্তরসন্ধ্যা। শেষোক্তকে সন্ধ্যাংশ বলে।  

১/৭০ - দিব্যমানের তিন হাজার বৎসর ত্রেতা যুগ। তার সন্ধ্যা তিনশত বৎসরে। আবার সন্ধ্যাংশ তিনশত বৎসরে। এইভাবে দ্বাপর দিব্যমানের দুই হাজার বৎসরে এবং সন্ধ্যা ও সন্ধ্যাংশ দুই দুই শত বৎসরে হয়। কলিকাল দিব্যমানের এক হাজার বৎসর এবং তার সন্ধ্যা ও সন্ধ্যাংশর মান  এক এক শত বৎসর হয়ে থাকে।  

১/৭১ - সন্ধ্যা ও সন্ধ্যাংশ নিয়ে বারো হাজার বৎসরে মানুষের যে চারি যুগের কথা বলা হলো, মানুষের ক্ষেত্রে চারিযুগের সমান হচ্ছে দেবতাদের এক যুগ। 

১/৭২ - দেবতাদের হাজার যুগে ব্রহ্মার একদিন।  এবং দেবতাদের হাজার যুগে ব্রহ্মার এক রাত্রি। 

১/৭৩ - যুগ সহস্র পরিমিত পুন্য ব্রহ্মদিন ও যুগ সহস্র পরিমিত পুন্য ব্রহ্মরাত্রি সন্মন্ধে যিনি জ্ঞাত আছে, তাকে অহোরাত্রবেত্তা বলা হয়ে থাকে। 

১/৭৪ - ব্রহ্মা স্বীয় অহোরাত্রের অবসানে জাগ্রত হন, এবং মনকে সৃষ্টি কার্য্যে নিয়োজিত করেন। 

১০.১১.২০২৬

মনুস্মৃতি (৮)

১/৭৫ - পরমেশ্বর পরমপুরুষের মনে সৃষ্টির ইচ্ছে জাগতেই মন সৃষ্টিকর্ম্ম  করতে আরম্ভ  করলো। আর মন থেকে প্রথমে আকাশের জন্ম হলো। পন্ডিতগণ বলেন, আকাশের গুন্ শব্দ। 

১/৭৬ - প্রকৃতি-বিকারাপন্ন আকাশ থেকে নির্ম্মল বলবান সর্ব্বগন্ধ-বাহক বায়ুর জন্ম হয়। পন্ডিতগণ বলেন, এই বায়ুর গুন্ স্পর্শ। 

১/৭৭ - বায়ু থেকে তমোনাশক শোভমান অগ্নির জন্ম হলো। অগ্নির গুন্ রূপ।  

১/৭৮ - অগ্নি থেকে জল - যার গুন্ হচ্ছে রস। আবার জল থেকে পৃথিবীর জন্ম হলো, যার গুন্ হচ্ছে গন্ধ। 

১/৭৯ - বারো হাজার বছর (মানুষের চারযুগ) দৈব-যুগের পরিমান বলা হয়েছে, তার একাত্তুর যুগে এক মন্বন্তর হয়। একেই এক-এক মনুর সৃষ্টির অধিকার কাল বলা হয়।  

১/৮০ - মন্বন্তর যে কত আছে, তার কোনো সংখ্যা নেই।  তাই সৃষ্টি ও প্রলয়েরও  কোনো সংখ্যা হয় না।  স্বয়ং প্রজাপতি যেন আনমনে সৃষ্টি ও প্রলয়ের  লীলা করছেন। পুরানে  যদিও চতুর্দশ মন্বন্তরের কথা বলা হয়েছে , তথাপি কতবার সৃষ্টি ও প্রলয় হয়, তার কোনো নির্দিষ্ট সংখ্যা না থাকায়, একে  অসংখ্য বলে নির্দিষ্ট করা হয়েছে। 
১/৮১ - সত্যযুগে সত্য পূর্ণভাবে বিরাজমান।  সত্যযুগে সকল ধর্ম্মই সর্ব্বাঙ্গযুক্ত। অধর্ম্ম দ্বারা বিদ্যালাভ, বা ধন লাভ সত্যযুগে নেই।  ধর্ম্মকে বৃষের সাথে তুলনা করা হয়েছে।  তাই ধর্ম্মকে চতুষ্পাদ  বলা হয়েছে।
 
১/৮২ - ত্রেতা, দ্বাপর, কলি  যুগে বৃষরূপি ধর্ম্মের এক একটি পদের স্খলন হয়। 

১/৮৩ - সত্যযুগে মানুষের আয়ু চার শত বৎসর। সত্যযুগে মানুষের রোগাদির প্রভাব থেকে মুক্ত থাকে। তার সমস্ত অভিলাষ পূরণ হয়। শেষে এক এক যুগে এক এক পদের স্খলনের ফলে ধর্ম্ম পঙ্গু হয়ে পড়ে। 

১/৮৪ - মানুষের বেদোক্ত আয়ু, কর্ম্মফল অনুগ্রহ, নিগ্রহ ইত্যাদির প্রভাব যুগ  অনুসারে ফলে থাকে। 

১/৮৫ - সত্যযুগে একপ্রকার ধর্ম্ম, ত্রেতায়  আর এক প্রকার, দ্বাপরে অন্য প্রকার, কলিযুগের ধর্ম্মও পৃথক হয়ে থাকে। প্রকৃত যুগের পরিবর্তনে সঙ্গে সঙ্গে ধর্ম্মেরও পরিবর্ত্তন ঘটছে। 

১/৮৬ সত্য যুগে তপস্যা ধর্ম্ম, ত্রেতায়  ধর্ম্ম জ্ঞান-প্রধান , দ্বাপরে ধর্ম্ম যজ্ঞাদি কর্ম্মের মধ্যে নিহিত, কলিযুগে দানধর্ম্ম প্রধান। 
 
১/৮৭ - এই সকল সৃষ্টি রক্ষার জন্য, সেই মহাদ্যুতি ব্রহ্মা মুখ, বাহু, উরু ও পদজাত  চারটি পৃথক পৃথক কর্ম্মসকল নির্দিষ্ট করে দিলেন। 

১/৮৮ - অধ্যাপনা, অধ্যয়ন, যজন  যাজন, দান ও প্রতিগ্রহ এই ছয়টি কর্ম্ম তিনি ব্রাহ্মণদিগের জন্য বিধান করলেন। 

১/৮৯ - প্রজাপালন, দান , যজ্ঞ, অধ্যয়ন বিষয়-ভোগাসক্তির পরিবৰ্জন , এই কয়েকটি ধর্ম্ম-পথ ক্ষত্রিয়ের জন্য নির্দিষ্ট করলেন। 

১/৯০ - পশুপালন, দান, যজ্ঞ, অধ্যয়ন, বাণিজ্য বৃদ্ধির জন্য ধনের প্রয়োগ, কৃষকর্ম্ম ইত্যাদি তিনি বৈশ্যদের জন্য নির্দ্দেশ করলেন। 

১/৯১ - ব্রাহ্মণাদি বর্ণত্রয়ের দোষগুণ বিচার না করে, অভিন্নচিত্তে তাদের একমাত্র সেবা পরিচর্য্যা  করা শূদ্রদিগের প্রধান কর্ম্ম বলে ব্রহ্মা নির্দেশ করলেন।

১১.১১.২০২৬
মনুস্মৃতি (৯)
১/৯২ - পুরুষের আপাদমস্তক পবিত্র। আবার পুরুষের নাভির উর্দ্ধভাগ অধিকতর পবিত্র। আবার এর মধ্যে মুখ আরো অধিক পবিত্র। 
 
১/৯৩ - এই  পবিত্রতম উত্তমাঙ্গ মুখ থেকে  ব্রাহ্মণ জন্ম গ্রহণ করেছেন, ক্ষত্রিয়াদির জন্মেরও  অগ্রে  জন্মগ্রহণ করেছেন, আবার তিনি বেদ  অধ্যায়ন  করে বেদ  ধারনে সমর্থ  হয়েছেন, তাই ব্রাহ্মণই এই সকল সৃষ্টির ধর্ম্ম-অনুশাসনের প্রভু। 

১/৯৪ - দেবলোকের ও পিতৃলোকের হব্য (হোমযজ্ঞে হবনীয় দ্রব্য) কব্য (পরলোকগত বা মৃত পিতৃলোককে দেয়  খাদ্যদ্রব্য) বহনের নিমিত্ত এবং নিখিল জগৎ রক্ষার্থে ব্রহ্মা তপস্যা করে, স্বীয় মুখ থেকে সর্বাগ্রে ব্রাহ্মণের সৃষ্টি করলেন।  

১/৯৫ - দেবলোক বাসিন্দাগন   ও পিতৃলোক বাসীগন যাঁর মুখ দ্বারা  হব্য  ও কব্য  গ্রহণ করে, সেই ব্রাহ্মণ অপেক্ষা আর কে শ্রেষ্ঠ ? 

১/৯৬ - সৃষ্ট পদার্থের মধ্যে যাদের প্রাণ আছে, তারা শ্রেষ্ঠ।  আবার প্রাণীদিগের মধ্যে যাদের বুদ্ধি আছে, সেই মনুষ্য শ্রেষ্ঠ । আবার মানুষের মধ্যে  সেই বুদ্ধিযুক্ত  তপঃপ্রভাবশালী ব্রাহ্মণ শ্রেষ্ঠ। 

১/৯৭ - ব্রাহ্মণদের মধ্যে যারা বিদ্বান, তাঁরাই শ্রেষ্ঠ।  আবার বিদ্বানদিগের মধ্যে শাস্ত্র-উক্ত অনুষ্ঠানে যাদের কর্তব্যবুদ্ধি  জন্মেছে, তারা শ্রেষ্ঠ। আবার কৃতবুদ্ধি ব্যাক্তিগনের মধ্যে কর্তব্যের অনুষ্ঠানকারী শ্রেষ্ঠ।  কর্তব্যে অনুষ্ঠানকারীদের মধ্যে যারা ব্রহ্মবাদী বা ব্রহ্মজ্ঞ তারা শ্রেষ্ঠ। 

১/৯৮ -ব্রাহ্মণের ব্রাহ্মনদেহে জন্মমাত্র, তার মূর্ত্তি ধর্ম্মের মূর্ত্তি, কারন ব্রাহ্মণ ধর্ম্মের নিমিত্ত তার জন্ম হয়েছে।  তিনি মোক্ষের যোগ্য। 

১-৯৯ - পৃথিবীতে ব্রাহ্মণ জন্মগ্রহণ মাত্রই  শ্রেষ্ঠ  হন, এবং ধর্ম্ম সমূহ রক্ষার জন্য তিনি সর্ব্বজীবের প্রভু বলে নির্দিষ্ট হন। 

১/১০০ - পৃথিবীতে যতকিছু ধন আছে, তা সমস্তই ব্রাহ্মণের। ব্রাহ্মণ জন্মগত শ্রেষ্ঠত্বের কারনে সে সমুদয়ের গ্রহণ যোগ্য।  

১২. ১১. ২০২ ৬ 
মনুস্মৃতি (১০ )
১ /১০১  -    ব্রাহ্মণ যাকিছু ভোজন করেন,  যাকিছু পরিধান করেন,  যাকিছু দান  করেন, তা পরকীয় হলেও নিজস্ববৎ। কারন ব্রাহ্মণের অনুগ্রহেই অন্য সকল লোকে ভোজন - পানাদি পেয়ে থাকে। 

১ /১০২ - তাদের (সমস্ত বর্ণের)  আনুপূর্বিক কর্ম্ম - জ্ঞানার্থ, স্ময়ভূ মনু  এই ধর্ম্মশাস্ত্র রচনা করলেন। 

১ /১০৩  - ব্রাহ্মণগণ এই ধর্ম্মশাস্ত্র যত্নপূর্বক অধ্যয়ন  করবেন ও শিষ্যদিগকে সম্যকরূপে অধ্যয়ন করবেন।  ব্রাহ্মণ ব্যাতিত অন্য কেহ এই ধর্ম্মশাস্ত্র অধ্যয়ন করবার অধিকারী নয়। 

১ /১০৪  -  ব্রাহ্মণগণ এই শাস্ত্র অধ্যয়ন করে দেহ , মন  ও বাক্যে শুদ্ধ হবেন ও কোনো কর্ম্মদোষে  লিপ্ত হবেন না।  

১ /১০৫  -  এই শাস্ত্রের অধ্যায়নকারী ব্রাহ্মণ ভোজনাদির নিমিত্ত যে পংক্তিতিতে উপবেশন করেন ,  সেই পংক্তিকে এবং পূর্বাপর সাত পুরুষকে পবিত্র করে থাকেন। ব্রাহ্মণসকল হচ্ছে ধর্ম্মজ্ঞ অতএব   সৎপাত্র বলে এই ব্রাহ্মণ এই সমুদায় পৃথিবীর একমাত্র সৎপাত্র। 

১ /১০৬  - এই শাস্ত্র অধ্যয়ন শ্রেষ্ঠ স্বস্ত্যয়ন, বুদ্ধি বর্দ্ধনের  উপায়। ইহা যশস্কর, আয়ু বৃদ্ধির উপায় এবং পরম শ্রেয় লাভের  উপায় বিশেষ।  

১ /১০৭  - এই শাস্ত্রে (মনুস্মৃতিতে) সমস্ত ধর্ম্মকথা উক্ত হয়েছে। সকল কর্ম্মের দোষ  - গুন্ বিবেচনা করা হয়েছে এবং চার - বর্ণের সনাতন আচার কথিত আছে। 

১ /১০৮  - স্মৃতি বা  শ্রুতি শাস্ত্র, উভয়ই ধর্ম্মীয় আচার পালনকে অগ্রাধিকার দিয়েছে, তাই আত্মজ্ঞানী  ব্রাহ্মণ সর্বদাই আচার অনুষ্ঠানে যত্নবান হবেন। 

১ /১০৯   - আচারভ্রষ্ট হলে ব্রাহ্মণ বৈদিক ফল  লাভে  সমর্থ  হবেন না।  আর আচারনিষ্ঠ হলে বেদের সম্পূর্ণ ভালভোগী হবেন। 

১ / ১০   - আচার থেকেই ধর্ম্মপ্রাপ্তি হয় ,  এটা  প্রতক্ষ্য করে ,  মুনিগন আচারকে সকল তপস্যার মূল হিসেবে বিবেচনা করে এ'কে  পরম শ্রেয়ো বোধে গ্রহণ করেছেন। 

১ /১১ - মনুস্মৃতি গ্রন্থ দ্বাদশ অধ্যায় বিশিষ্ট। প্রথম অধ্যায়ে জগতের উৎপত্তি ,  দ্বিতীয় অধ্যায়ে ব্রাহ্মণের ও আচারের প্রসংশা। তৃতীয় অধ্যায়ে জাত  - কর্ম্মাদি সংস্কারবিধি, গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করে স্নানবিধি, বর্ননা করা হয়েছে। 

১ /১১২  - বিবাহ , ও আট  প্রকার বিবাহের লক্ষণ ,  পাঁচ - মহাযজ্ঞ বিধানও নিত্য - শ্রাদ্ধ  ইত্যাদি কল্প, এসব এই তৃতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে। 

১ /১১৩  - চতুর্থ অধ্যায়ে জীবিকার লক্ষণ ও গৃহস্থের  নিয়ম সম্পর্কে বলা হয়েছে।  পঞ্চম অধ্যায়ে ভক্ষ-অভক্ষ বিচার ,  জন্মে ও মরনে ব্রাহ্মণ ও অন্যান্য বর্ণের শৌচক্রিয়াদি সম্পর্কে বলা হয়েছে। এ  ছাড়া এই পঞ্চম অধ্যায়ে উদকাদি ((জল সম্মন্ধীয় ) দ্বারা শুদ্ধিক্রম বর্ণিত হয়েছে। 

১ /১১৪  -স্ত্রীসকলের ধর্ম্ম - উপায় সম্পর্কেও  পঞ্চম মধ্যে বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে বানপ্রস্থ ,  সন্ন্যাস ও যতিধর্ম্ম (যম, নিয়মাদি) ইত্যাদি সম্পর্কেও ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। সপ্তম অধ্যায়ে রাজধর্ম্ম  সম্পর্কে বলা হয়েছে। অষ্টম অধ্যায়ে ঋণদান ইত্যাদি ও তত্ব নির্নয় সম্পর্কে বর্ণিত হয়েছে। 

১ /১১৫   - সাক্ষীদের প্রশ্ন করবার নিয়মও অষ্টম অধ্যায়ে বলা হয়েছে। নবম অধ্যায়ে আছে স্ত্রী - পুরুষের ধর্ম্মানুষ্ঠান ও দায়ভাগের নিয়ম, দ্যুতবিধান , তস্করাদির  শাস্তিবিধান। 

১ /১১৬  -নবম অধ্যায়ে আরো আছে বৈশ্য ও শূদ্রের কর্তব্য বিধান। দশম অধ্যায়ে আছে  শঙ্কর  জাতিগণের  উৎপত্তি বিবরণ ও চারি বর্ণের আপদ - ধর্ম্ম। একাদশ অধ্যায়ে প্রায়শ্চিত্ত বিধি। 

১ /১১৭  - দ্বাদশ অধ্যায়ে আছে শুভ - অশুভ কর্ম্মজনিত উত্তম - মধ্যম - অধম গতি নিরুপন। মোক্ষের  উপায়, কর্ম্ম সমূহের দোষগুণ পরীক্ষা। 

১ /১১৮  - দেশধর্ম্ম, জাতিধর্ম্ম ,  কুলধর্ম্ম , ও বেদে  অবিস্বাসী পাষণ্ডগনের  ধর্ম্ম ইত্যাদি সবকিছুই মহর্ষি মনু এই ধর্ম্মশাস্ত্রে বর্ননা করেছেন। 

১ /১১৯  - হে মহর্ষিগন , পুরাকালে ভগবন  মনু আমা-কর্ত্তৃক জিজ্ঞাসিত হয়ে এই শাস্ত্র আমার (ভৃগু) নিকট প্রকাশ  করেছিলেন। মহর্ষি মনু আমার নিকট যেমন বলেছিলাম আমি আপনাদেরকে অবিকল সেরূপ বলছি ,  শ্রবণ করুন। 

ইতি মানবে ধর্ম্মশাস্ত্রে ভৃগু-প্রোক্তায়ং সংহিতায়াং প্রথমে - অধ্যায়ঃ।

এর পরের দিন থেকে আমরা শুনবো ,  মনুস্মৃতির প্রথম অধ্যায়ের সার কথা ও স্বকীয়  প্রশ্ন উত্তর পর্ব্ব।  
---------------------------










Text translation

Source text

2,853

Translation results

V. (31) যজ্ঞের উদ্দেশ্যে মাংস ভক্ষণ বেদানুমোদিত; অন্যদিকে, কেবল শরীরের পুষ্টির জন্য মাংসের প্রতি আসক্তিকে আসুরিক বলা যেতে পারে। V. (42) ঈশ্বরকে নিবেদন করা মাংস ভক্ষণে কোনো নিষেধ নেই। যজ্ঞের জন্য উৎসর্গীকৃত প্রাণীটি নিজে কেনা হোক, নিজে বধ করা হোক, অথবা অন্য কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া হোক—যেকোনো ক্ষেত্রেই এটি প্রযোজ্য। V. 56. বিধিসম্মত মাংস ভক্ষণ, মদ্যপান বা যৌন মিলনে কোনো পাপ নেই, কারণ এগুলো প্রাণিকুলের স্বাভাবিক প্রবৃত্তি। তবে কেউ যদি এসব থেকে বিরত থাকে, তবে সে অশেষ কল্যাণ লাভ করে। V. 28. সকল প্রাণীর ঈশ্বর প্রজাপতি এই জগৎ সৃষ্টি করেছেন। এই জগৎ হলো আদি শক্তির উৎস; ঈশ্বর কর্তৃক সৃষ্ট সমস্ত সচল ও অচেতন পদার্থই হলো এই শক্তির আহার। V. 29. তৃণ ও অন্যান্য স্থাবর বস্তু হলো তৃণভোজী প্রাণী ও পাখিদের খাদ্য; আর দন্তযুক্ত প্রাণীরা দন্তহীন প্রাণীদের ভক্ষণ করে। V. 30. খাদ্য হিসেবে কোনো প্রাণীকে ভক্ষণ করাতে কোনো পাপ নেই, কারণ ঈশ্বর ভক্ষক এবং তার জন্য খাদ্য—উভয়ই সৃষ্টি করেছেন। V. (31) যজ্ঞের উদ্দেশ্যে মাংস ভক্ষণ বেদানুমোদিত; অন্যদিকে, কেবল শরীরের পুষ্টির জন্য মাংসের প্রতি আসক্তিকে আসুরিক বলা যেতে পারে। V. 39. যিনি বেদের মর্মার্থ জানেন এবং যজ্ঞের উদ্দেশ্যে প্রাণীকে উৎসর্গ করেন, তিনি নিজের জন্য এবং সেই প্রাণীর জন্য দৈব আশীর্বাদ লাভ করেন। V. 39. ঈশ্বর যজ্ঞের উদ্দেশ্যেই প্রাণিকুল সৃষ্টি করেছেন, আর যজ্ঞ অনুষ্ঠিত হয় সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। সুতরাং, যজ্ঞের উদ্দেশ্যে নিবেদিত প্রাণীর উৎসর্গ কোনো সাধারণ বিষয় নয়। V. 40. যজ্ঞের প্রয়োজনে উদ্ভিদ, বৃক্ষ, গরু, মহিষ, পাখি ও অন্যান্য প্রাণীকে উৎসর্গ করা হয়; এই যজ্ঞের মাধ্যমেই তারা উচ্চতর অবস্থায় পুনর্জন্ম লাভ করে। V. 35. যে ব্যক্তি শাস্ত্রানুসারে দৈব কার্যে নিয়োজিত থেকেও মাংস ভক্ষণ করেন না, তিনি মৃত্যুর পর একুশটি জন্মে পশুর যোনিতে জন্মগ্রহণ করেন। (মনুস্মৃতি - চতুর্থ অধ্যায়, ২০৯) বস্তুত, যজ্ঞ হলো—পুরোহিতের সহায়তায় (এখানে ‘পুর’ অর্থ এই দেহরূপ মন্দির, আর ‘হিত’ অর্থ কল্যাণ; অর্থাৎ যিনি এই দেহরূপ মন্দিরের কল্যাণ সাধন করেন, তিনিই পুরোহিত) অগ্নি (জ্ঞানের অগ্নি) প্রজ্বলন করা এবং এর মাধ্যমে আমাদের পশুসুলভ স্বভাবকে ধ্বংস করার প্রক্রিয়া। যেমন—সাধারণত আগুন জ্বালাতে ঘৃতমিশ্রিত জ্বালানি বা কাঠের প্রয়োজন হয় এবং কাঠে-কাঠে ঘর্ষণের ফলে অগ্নি উৎপন্ন হয়; আর এই আগুন প্রজ্বলিত রাখতে বাতাসের প্রয়োজন হয়। একইভাবে, জ্ঞানের অগ্নি প্রজ্বলিত করতে প্রাণশক্তি ও বায়ুর মধ্যে ঘর্ষণের প্রয়োজন হয়। প্রাণশক্তি ও বায়ুর এই ঘর্ষণের ফলে বায়ুর একটি ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি হয়, যাকে বলা হয় ‘উদ্যান’ (বা উদান)। এই ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ আমাদের মূলকেন্দ্রে (মূলাধার) নিহিত পশুশক্তিকে ঊর্ধ্বলোকে, অর্থাৎ ‘পশুস্বামী’ বা সহস্রার চক্রের দিকে নিয়ে যায়। এটাই হলো যজ্ঞ। যজ্ঞ কোনো বাহ্যিক ক্রিয়া নয়; এটি আমাদের অভ্যন্তরীণ যোগক্রিয়া। এখানে ‘পশু’ বলতে আমাদের মধ্যকার সমস্ত পশুসুলভ স্বভাবকে বোঝানো হয়েছে—আর এই স্বভাবগুলোকেই আহুতি দিতে হয় বা বিসর্জন দিতে হয়।
Send feedback

Text translation

Source text

2,853

Translation results

V. (31) যজ্ঞের উদ্দেশ্যে মাংস ভক্ষণ বেদানুমোদিত; অন্যদিকে, কেবল শরীরের পুষ্টির জন্য মাংসের প্রতি আসক্তিকে আসুরিক বলা যেতে পারে। V. (42) ঈশ্বরকে নিবেদন করা মাংস ভক্ষণে কোনো নিষেধ নেই। যজ্ঞের জন্য উৎসর্গীকৃত প্রাণীটি নিজে কেনা হোক, নিজে বধ করা হোক, অথবা অন্য কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া হোক—যেকোনো ক্ষেত্রেই এটি প্রযোজ্য। V. 56. বিধিসম্মত মাংস ভক্ষণ, মদ্যপান বা যৌন মিলনে কোনো পাপ নেই, কারণ এগুলো প্রাণিকুলের স্বাভাবিক প্রবৃত্তি। তবে কেউ যদি এসব থেকে বিরত থাকে, তবে সে অশেষ কল্যাণ লাভ করে। V. 28. সকল প্রাণীর ঈশ্বর প্রজাপতি এই জগৎ সৃষ্টি করেছেন। এই জগৎ হলো আদি শক্তির উৎস; ঈশ্বর কর্তৃক সৃষ্ট সমস্ত সচল ও অচেতন পদার্থই হলো এই শক্তির আহার। V. 29. তৃণ ও অন্যান্য স্থাবর বস্তু হলো তৃণভোজী প্রাণী ও পাখিদের খাদ্য; আর দন্তযুক্ত প্রাণীরা দন্তহীন প্রাণীদের ভক্ষণ করে। V. 30. খাদ্য হিসেবে কোনো প্রাণীকে ভক্ষণ করাতে কোনো পাপ নেই, কারণ ঈশ্বর ভক্ষক এবং তার জন্য খাদ্য—উভয়ই সৃষ্টি করেছেন। V. (31) যজ্ঞের উদ্দেশ্যে মাংস ভক্ষণ বেদানুমোদিত; অন্যদিকে, কেবল শরীরের পুষ্টির জন্য মাংসের প্রতি আসক্তিকে আসুরিক বলা যেতে পারে। V. 39. যিনি বেদের মর্মার্থ জানেন এবং যজ্ঞের উদ্দেশ্যে প্রাণীকে উৎসর্গ করেন, তিনি নিজের জন্য এবং সেই প্রাণীর জন্য দৈব আশীর্বাদ লাভ করেন। V. 39. ঈশ্বর যজ্ঞের উদ্দেশ্যেই প্রাণিকুল সৃষ্টি করেছেন, আর যজ্ঞ অনুষ্ঠিত হয় সমগ্র বিশ্বের কল্যাণের জন্য। সুতরাং, যজ্ঞের উদ্দেশ্যে নিবেদিত প্রাণীর উৎসর্গ কোনো সাধারণ বিষয় নয়। V. 40. যজ্ঞের প্রয়োজনে উদ্ভিদ, বৃক্ষ, গরু, মহিষ, পাখি ও অন্যান্য প্রাণীকে উৎসর্গ করা হয়; এই যজ্ঞের মাধ্যমেই তারা উচ্চতর অবস্থায় পুনর্জন্ম লাভ করে। V. 35. যে ব্যক্তি শাস্ত্রানুসারে দৈব কার্যে নিয়োজিত থেকেও মাংস ভক্ষণ করেন না, তিনি মৃত্যুর পর একুশটি জন্মে পশুর যোনিতে জন্মগ্রহণ করেন। (মনুস্মৃতি - চতুর্থ অধ্যায়, ২০৯) বস্তুত, যজ্ঞ হলো—পুরোহিতের সহায়তায় (এখানে ‘পুর’ অর্থ এই দেহরূপ মন্দির, আর ‘হিত’ অর্থ কল্যাণ; অর্থাৎ যিনি এই দেহরূপ মন্দিরের কল্যাণ সাধন করেন, তিনিই পুরোহিত) অগ্নি (জ্ঞানের অগ্নি) প্রজ্বলন করা এবং এর মাধ্যমে আমাদের পশুসুলভ স্বভাবকে ধ্বংস করার প্রক্রিয়া। যেমন—সাধারণত আগুন জ্বালাতে ঘৃতমিশ্রিত জ্বালানি বা কাঠের প্রয়োজন হয় এবং কাঠে-কাঠে ঘর্ষণের ফলে অগ্নি উৎপন্ন হয়; আর এই আগুন প্রজ্বলিত রাখতে বাতাসের প্রয়োজন হয়। একইভাবে, জ্ঞানের অগ্নি প্রজ্বলিত করতে প্রাণশক্তি ও বায়ুর মধ্যে ঘর্ষণের প্রয়োজন হয়। প্রাণশক্তি ও বায়ুর এই ঘর্ষণের ফলে বায়ুর একটি ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি হয়, যাকে বলা হয় ‘উদ্যান’ (বা উদান)। এই ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহ আমাদের মূলকেন্দ্রে (মূলাধার) নিহিত পশুশক্তিকে ঊর্ধ্বলোকে, অর্থাৎ ‘পশুস্বামী’ বা সহস্রার চক্রের দিকে নিয়ে যায়। এটাই হলো যজ্ঞ। যজ্ঞ কোনো বাহ্যিক ক্রিয়া নয়; এটি আমাদের অভ্যন্তরীণ যোগক্রিয়া। এখানে ‘পশু’ বলতে আমাদের মধ্যকার সমস্ত পশুসুলভ স্বভাবকে বোঝানো হয়েছে—আর এই স্বভাবগুলোকেই আহুতি দিতে হয় বা বিসর্জন দিতে হয়।
Send feedback

V. (31) Eating meat for sacrifices is in accordance with the Vedas; on the other hand, the attachment to meat for the nourishment of the body can be called demonic. 

V .(42) There is no prohibition against eating meat when it is offered to God. Whether the animal offered for sacrifice is purchased by him himself or is slaughtered by him himself or received as a gift from another, whatever may be the case.V

V. 56. There is no sin in eating lawful meat, drinking intoxicating drinks, and having sexual intercourse, because these are the natural functions of created beings. But if one abstains from these, one obtains immense benefits. 

V. 28. The God of all beings, Prajapati, created this world. This world is the source of the original energy, all the moving and nervous matter that God created is the food of this energy. 

V. 29. Grasses and other immovable things are food for grazing animals and birds, and animals with teeth eat those without teeth. 

 V. 30. There is no sin in eating an edible living being in the sense of food. Because God created the eater and the food for the eater. 

V. (31) Eating meat for sacrifices is in accordance with the Vedas; on the other hand, the attachment to meat for the nourishment of the body can be called demonic. 

V. 39. He who knows the meaning of the Dwija Veda and feels the animal for this purpose, obtains divine blessings for himself and the animal. 

 V. 39. You created the animals for the sake of sacrifice. And sacrifices are organized for the good of the whole world. Therefore, sacrifices for sacrifices are not ordinary sacrifices. 

V. 40 bushes, trees, cows, buffaloes, birds and other animals are destroyed for the sacrifice and through this sacrifice they are reborn in a higher state.

V. 35 A person who, being engaged in divine work according to the scriptures, does not eat meat, after death, receives the womb of an animal for twenty-one births. (Manusmriti - Chapter IV 209)  

Actually, Yajna is - with the help of a priest (Pur is this body temple, and Hit is the welfare - the one who does the welfare of this body temple - he is the priest) lighting the fire (the fire of knowledge), the act of destroying our animal nature is called Yajna. Just as in general, to light a fire, fuel or wood mixed with ghee is needed, and the fire ignites due to friction between wood and wood. And air is needed to ignite it. Similarly, to light the fire of knowledge, friction between the life force and the air is needed. The friction between this life force and the air creates an upward movement of air, which is called Udyana. This garden air takes the animal power that is once in our root, to the animal master (Sahasrara). This is Yajna. Yajna is not an external act. It is our internal yoga act. Here the animal is all our animal natures. This is what has to be sacrificed. 







 

 


















No comments:

Post a Comment